লিভিংস্টোনের ঝড় থামিয়ে দিল্লির জয়

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

মাত্র ৪ দিন আগে পাঞ্জাব কিংসের কাছে ৩১ রানে হেরে প্লে-অফের আশা শেষ হয়ে যায় দিল্লির। এবার পাঞ্জাবকে

2023-05-18T08:49:26+00:00
2023-05-18T08:49:26+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
লিভিংস্টোনের ঝড় থামিয়ে দিল্লির জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৮:৪৯ এএম   (ভিজিট : ১২৮)
X

মাত্র ৪ দিন আগে পাঞ্জাব কিংসের কাছে ৩১ রানে হেরে প্লে-অফের আশা শেষ হয়ে যায় দিল্লির। এবার পাঞ্জাবকে ১৫ রানে হারিয়ে তাদের শেষ চারের পথ প্রায় বন্ধ করে দিয়েছে ডেভিড ওয়ার্নারের দল। ১৩ ম্যাচ খেলা দিল্লির পয়েন্ট ১০, পাঞ্জাবের ১২।

বড় লক্ষ্যে খেলতে নেমে পাঞ্জাবকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার শিখর ধাওয়ান ও প্রাভসিমরান সিং। ধাওয়ান ইনিংসের প্রথম বলেই শূন্য রানে আউট হন এরপর আথার্ভা তাইডেকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন প্রাভসিমরান। পাঞ্জাবের এই ওপেনার ২২ রান করে ফিরলে এই জুটি ভাঙে।


তৃতীয় উইকেটে লিভিংস্টোনকে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন তাইডে। ৪২ বলে এই বাঁহাতি এই ব্যাটার রিটায়ার্ড হার্ট হন ৫৫ রান করে। এরপরের ব্যাটারদের কেউই সঙ্গ দিতে পারেননি লিভিংস্টোনকে। জিতেশ শর্মা শূন্য, শাহরুখ খান ৬, স্যাম কারান ১১ ও হারপ্রীত ব্রার শূন্য রানে আউট হলে খুব কাছাকাছি গিয়েও হারতে হয়েছে পাঞ্জাবকে।


ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৪৮ বলে লিভিংস্টোনের ব্যাট থেকে আসে ৯৪ রান। তার ইনিংস জুড়ে ছিল ৯ টি ছক্কা ও ৫টি চারের মার। কোনো রান না করেই অপরাজিত ছিলেন রাহুল চাহার। দিল্লির হয়ে ২টি করে উইকেট পান ইশান্ত শর্মা ও অ্যানরিখ নরকিয়া। একটি করে উইকেট যায় খলিল আহমেদ ও অক্ষর প্যাটেলের ঝুলিতে।


এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দিল্লিকে উড়ন্ত সূচনা এনে দেন ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ। এই দুজনে মিলে যোগ করেন ৯৪ রান। ওয়ার্নার আউট হন ৩১ বলে ৪৬ রান করে। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে পৃথ্বী আউট হন ৫৪ রানে। বাকি সময়টা ছিল রাইলি রুশোর।


এই প্রোটিয়া ব্যাটার রীতিমতো তুলোধোনা করেছেন পাঞ্জাবের বোলারদের। তার ৩৭ বলে ঝড়ো ৮২ রানেই বিশাল সংগ্রহ দাঁড় করায় দিল্লি। ১৪ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ফিল সল্টও। পাঞ্জাবের হয়ে ২টি উইকেট পান স্যাম কারান।


বাবু/জেএম 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy