গলাচিপায় ইটভাটায় অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী, আমখোলা ও গজালিয়া ইউনিয়নে ইটভাটায় উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকা জরিমানা।প্রশাসন

2024-02-12T19:47:18+00:00
2024-02-12T19:47:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গলাচিপায় ইটভাটায় অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪৭ পিএম   (ভিজিট : ২১৯)
X

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী, আমখোলা ও গজালিয়া ইউনিয়নে ইটভাটায় উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকা জরিমানা।

প্রশাসন সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মামা ব্রিকসকে ৫০ হাজার টাকা,গোলখালী ইউনিয়নের সততা ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা, বিবিসি ব্রিকস ১ লাখ টাকা এবং গজালিয়া ইউনিয়নের খান ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ইটভাটা গুলোতে যৌথভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এবং উপজেলা সহকারী কমিশন (ভূমি) মোঃ নাসিম রেজা।অবৈধ ভাবে কাঠ দিয়ে ইট পোড়ানোর জন্য এই অভিযান চালায় প্রশাসন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃমহিউদ্দিন আল হেলাল বলেন, ইটভাটা গুলোতে অবৈধ ভাবে কাঠ দিয়ে ইট পোড়ানোর দায়ে অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এমন কোন অপরাধ করবেনা বলে তারা মুচলেকা দেয়। এ সময় তাদেরকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy