কেন্দুয়ায় তাপদাহে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। অনেক স্থানে হিট স্ট্রোক করে মারা যাওয়ার খবরও

2024-04-27T13:37:37+00:00
2024-04-27T13:37:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় তাপদাহে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১:৩৭ পিএম   (ভিজিট : ১৪৪)
X

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। অনেক স্থানে হিট স্ট্রোক করে মারা যাওয়ার খবরও শোনা যাচ্ছে।

তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় নেত্রকোনার কেন্দুয়ায় পাইকুড়া ইউনিয়নের পাইকুড়া মাদ্রাসা মাঠে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা।

শনিবার (২৭এপ্রিল) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়ন পাইকুরা মাদ্রাসার মাঠে এবিশেষ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।

ধর্মপ্রাণ মুসলমান ও এলাকার যুবকরা বিশেষ নামাজে অংশ নেন। নামাজ শেষে বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করা হয়।

নিভিয়াঘাটা মাদ্রাসার সাবেক শিক্ষক এবং বালিয়ার পীর সাহেবের খলিফা মওলানা আবুল কালাম ওহিদুজ্জামান  ইসতিসকার নামাজের ইমামতি করেন।

এসময় তিনি সাংবাদিকদের জানান, আমাদের গুনাহ বেশি হওয়ার কারণে আল্লাহ পাক আমাদের উপর নারাজ হয়েছেন। তাই আমরা আজ এই রোদে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সালাতুল ইসতিসকারের মাধ্যমে  তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে পাইকুড়া মাদ্রাসা মাঠে এলাকাবাসী রহমতের বৃষ্টির আশায় ইসতিসকা নামাজ আদায় করছি । আল্লাহ, আপনি ইসতিসকা নামাজকে কবুল করুন। 
আমিন।

এসময় উপজেলার পাইকুড়া ইউনিয়নের সকল পর্যায়ের মুসল্লী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy