পুলিশ বাহিনীতে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ পুলিশে বড় রদবদল হয়েছে। দুজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও পাঁচজন অতিরিক্ত ডিআইজিসহ এবং পুলিশ সুপার

2024-07-28T18:46:40+00:00
2024-07-28T18:46:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পুলিশ বাহিনীতে বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুলাই, ২০২৪, ৬:৪৬ পিএম   (ভিজিট : ৩৩৪)
X

বাংলাদেশ পুলিশে বড় রদবদল হয়েছে। দুজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও পাঁচজন অতিরিক্ত ডিআইজিসহ এবং পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ।

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদের দুজনকে বদলি করা হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে বদলি করা হয়েছে পাঁচ অতিরিক্ত ডিআইজিকে। এ ছাড়া পুলিশ সুপার পদমর্যাদার ৩২ জনকে একটি প্রজ্ঞাপনে এবং আরেকটিতে ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পুলিশ টেলিকম রাজারবাগের উপ-পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুর রহমানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. শাখাওয়াত হোসেনকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

অন্যদিকে পুলিশ একাডেমি সারদার অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক ড. মো. আক্কাস উদ্দিন ভূঁঞাকে বদলি করা হয়েছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটে।

এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আসাদ উল্লাহ চৌধুরীকে বদলি করা হয়েছে নৌ-পুলিশে। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy