পুলিশ সন্দেহে কোটা আন্দোলন থেকে ব্যবসায়ীকে পিটিয়ে গুম!

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

কোটা সংস্কার আন্দোলনের নামে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ সন্দেহে এক ব্যবসায়ীকে বিএনপি-জামায়াতের কর্মীরা বেদম পিটিয়ে মারাত্মক জখম করে। এরপর

2024-07-28T17:17:30+00:00
2024-07-28T17:50:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশ সন্দেহে কোটা আন্দোলন থেকে ব্যবসায়ীকে পিটিয়ে গুম!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুলাই, ২০২৪, ৫:১৭ পিএম  আপডেট: ২৮.০৭.২০২৪ ৫:৫০ পিএম  (ভিজিট : ২১৬)
X

কোটা সংস্কার আন্দোলনের নামে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ সন্দেহে এক ব্যবসায়ীকে বিএনপি-জামায়াতের কর্মীরা বেদম পিটিয়ে মারাত্মক জখম করে। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। পুলিশের ধারনা, তাকে গুম করা হয়েছে। এও ধারনা করা হচ্ছে, ওই ব্যবসায়ী আর বেঁচে নেই। 

নিখোঁজ ব্যবসায়ীর নাম জাহিদুর রহমান। ওই দিন দনিয়া এলাকায় দিয়ে বাড়ি ফেরার সময় তিনি নাশকতাকারীদের কবলে পড়েন। ওই ব্যবসায়ীকে (১৯ জুলাই)  মেরে রাস্তা দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ পাওয়া গেলেও সেই ব্যবসায়ী এখনও নিখোঁজ। এদিকে এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এসময় নাশকতাকারীরা শরীর তল্লাশি করে তার কাছে থাকা বৈধ একটি রিভালবার পায়। তখন তাদের ধরনা হয়, জাহিদুর পুলিশের লোক। একারণে তাকে পিটিয়ে অজ্ঞান করে রাস্তা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। তারপর থেকেই তিনি নিখোঁজ।
ডিবিপ্রধান হারুন অর রশিদ বলেন, জাহিদুরের কোমরে রিভলবার থাকায় নাশকতাকারীরা ধারনা করেছিল তিনি পুলিশের লোক এবং তাদের মারতেই তিনি এসেছেন। একই সঙ্গে যেহেতু রিভলবার নিয়ে এসেছে, সেহেতু মারার জন্যই এসেছে। এজন্যই তাকে দনিয়া কলেজের পাশ থেকে রাস্তা নিয়ে বেদম পেটানো হয়। এরপর অন্তত দেড় কিলোমিটার রাস্তা টেনেহেঁচড়ে নিয়ে যাওয়া হয়। 

তিনি আরোও বলেন, বৈধ রিভলবারটি উদ্ধার করা গেলেও নিখোঁজ মানুষটির খোঁজ এখনও পাই নাই। আমাদের ধারনা, তাকে মেরে ফেলা হয়েছে।   






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy