‘উর্দু সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ বেতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আবারও উর্দু সার্ভিসের সম্প্রচার চালু করতে পর্যালোচনা সভা করেছে বাংলাদেশ বেতার। সরকারি এ বেতার মাধ্যমের বহির্বিশ্ব সার্ভিস দপ্তরে

2024-09-20T14:03:51+00:00
2024-09-20T17:00:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘উর্দু সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ বেতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ২:০৩ পিএম   (ভিজিট : ২৪২)
X

আবারও উর্দু সার্ভিসের সম্প্রচার চালু করতে পর্যালোচনা সভা করেছে বাংলাদেশ বেতার। সরকারি এ বেতার মাধ্যমের বহির্বিশ্ব সার্ভিস দপ্তরে এ সেবা চালুর বিষয়ে আলোচনা করতে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা বলেছেন বেতারের এক কর্মকর্তা।

বাংলাদেশ বেতারের ওয়েবসাইটেও এ দিন বেলা ১১টায় এ সভা ডাকার নোটিস প্রকাশ করা হয়েছিল। নোটিসটি ওয়েবসাইটে দেওয়া হয় আগের দিন বুধবার।

সভায় কী সিদ্ধান্ত হয়েছে? জানতে ফোন করা হলে বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মো. ছালাহ্ উদ্দিন বলেন, এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত না হলে তো কিছু বলা যায় না। সিদ্ধান্ত হলে মহাপরিচালকের অনুমোদন হবে, মন্ত্রণালয়ে যাবে। তারপর বলা যাবে।

বেতারের পরিচালক শাহানাজ বেগমের সই করা নোটিসে সভা ডাকার তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তালিকাভুক্ত শিল্পীদের পক্ষে ড. এ সালাম বহির্বিশ্ব সার্ভিস দপ্তরে উর্দু সার্ভিসের সম্প্রচার পুনরায় চালু করার জন্য গত ১০ সেপ্টেম্বর বেতারের মহাপরিচালক বরাবর আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) বৃহস্পতিবার সকাল ১১টায় এ সভাটি করতে নির্দেশ দেন।

সভায় অনুষ্ঠান, প্রকৌশল ও বার্তা শাখার প্রধানসহ সদর দপ্তর ও ঢাকায় ইউনিট বা কেন্দ্র প্রধানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) অনুরোধ করেন।

বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব সার্ভিস দপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে জানা যায়, বাংলাদেশ বেতার ক্ষুদ্র তরঙ্গ (৪৭৫০ কিলোহার্য, ৬৩.১৬ মিটার ব্যান্ড), মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি ও নেপালি ভাষায় প্রতিদিন পাঁচ ঘণ্টা অনুষ্ঠান ও বার্তা প্রচারের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়ন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য, দেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে বহির্বিশ্বে সম্প্রচার কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy