ছাত্র আন্দোলনের ‘আর্টবুক’ বিশ্ব নেতাদের উপহার দিচ্ছেন ড. ইউনূস

বিশেষ প্রতিনিধি

জাতীয়

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বাংলাদেশে গত জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় রাজধানীর দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্রময় গ্রাফিতি

2024-09-25T13:49:25+00:00
2024-09-25T13:49:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্র আন্দোলনের ‘আর্টবুক’ বিশ্ব নেতাদের উপহার দিচ্ছেন ড. ইউনূস
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১:৪৯ পিএম   (ভিজিট : ৩৭০)
X

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বাংলাদেশে গত জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় রাজধানীর দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্রময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ উপহার প্রদান করেছেন ড. ইউনূস।

এছাড়া, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকেও বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি-সংবলিত ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক আর্টবুক উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে বিল ক্লিনটনের হাতে এ গ্রাফিতি তুলে দেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ড. মুহামম্দ ইউনূস নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে কানাডার প্রধানমন্ত্রীর কাছে আর্ট বইটি হস্তান্তর করেন। বইটিতে জুলাই-অগাস্টে ছাত্রদের নেতৃত্বে চলাকালে ঢাকাসহ দেশের অন্যান্য শহর ও নগরের দেয়ালে তরুণ শিক্ষার্থীদের আঁকা সেরা কিছু শিল্পকর্মের ছবি স্থান পেয়েছে। 
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পরপরই তিনি সংশ্লিষ্টদের এই আর্টবুক প্রকাশের নির্দেশ দেন। 
ছাত্রদের মনের মাধুরী মিশিয়ে দেয়ালে ফুটিয়ে তোলা নান্দনিক ও নজরকাড়া গ্রাফিতি গোটা ঢাকার চেহারা পাল্টে দেয়। এর মধ্যে অনেক গ্রাফিতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। 

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস সফররত মার্কিন প্রতিনিধিদলকেও এই আর্টবুক উপহার দিয়েছিলেন। 
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তাদের হাতে এ উপহার তুলে দিয়েছিলেন তিনি।

মার্কিন প্রতিনিধিদলের কাছে গ্রাফিতির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেছিলেন, এসব গ্রাফিতিতে স্বৈরাচার শেখ হাসিনার পাশবিক শক্তিকে প্রতিহত করতে নৃশংস এক বাহিনীর মুখোমুখি আন্দোলন-বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থী ও যুবকদের দাবি-দাওয়া, আবেগ-অনুভূতি, আশা-আকাঙ্ক্ষা চিত্রিত হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy