খুলনার আদালতে উর্মির বিরুদ্ধে মানহানি মামলা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

অন্তবর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবু সঈদসহ সকল শহীদদের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করায়

2024-10-09T16:55:49+00:00
2024-10-09T16:55:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনার আদালতে উর্মির বিরুদ্ধে মানহানি মামলা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৪:৫৫ পিএম   (ভিজিট : ১০৪)
X

অন্তবর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবু সঈদসহ সকল শহীদদের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাবাসসুম উর্মির বিরুদ্ধে খুলনার আদালতে মানহানির মামলা হয়েছে।

আজ বুধবার (০৯ অক্টোবর) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মো: আল আমিনের আদালতে মানবাধিকার কর্মী মোল্লা শওকাত হোসেন বাবুল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালত মামলটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডির কাছে প্রেরণ করবেন বলে বাদীর আইনজীবী এস এম মাসুদুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদী তার এজাহারে উল্লেখ করেন, ৫ অক্টোবর উর্মি শুধু অন্তবর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস নয়, বৈষম্য বিরোধী ছাত্র-গণআন্দোলনে নিহত আবু সাঈদসহ সকল শহীদদের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করেছেন। যা তিনি রাষ্ট্রদ্রোহির অপরাধ করেছেন।

বাদীর আইনজীবী এস এম মাসুদুর রহমান বলেন, বাদীর আবেদন আদালত গ্রহণ করেছেন। আদালত তা তদন্তের জন্য সিআইডির নিকট প্রেরণ করবেন। তবে মামলার নম্বর এখনও পড়েনি। আদালতে বসে আছি। পরবর্তীতে জানানো হবে বলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy