ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত হয়ে ভারতে যাওয়ার সময় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।তারা হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের

2024-10-22T19:58:24+00:00
2024-10-22T19:58:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা আটক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৭:৫৮ পিএম   (ভিজিট : ১৬৪)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত হয়ে ভারতে যাওয়ার সময় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। 

তারা হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সুকুমার বড়ুয়া (৭৪) ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সিন্ডিকেট সদস্য ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য প্রণব কান্তি বড়ুয়া (৫৪)।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল ৩টার দিকে তারা ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আখাউড়া ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করেন।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ খায়রুল আলম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে রাউজান থানায় মামলা রয়েছে। তাদেরকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy