রংপুর রাইডার্সের জার্সিতে জুলাই অভ্যুত্থানের চিত্র

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিগত সরকার পতনের পর সব খানেই পরিবর্তনের হাওয়া লেগেছে। ক্রিকেট বোর্ডেও এসেছে পরিবর্তন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নেতৃত্ব

2024-11-14T16:13:50+00:00
2024-11-14T17:43:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রংপুর রাইডার্সের জার্সিতে জুলাই অভ্যুত্থানের চিত্র
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৪:১৩ পিএম  আপডেট: ১৪.১১.২০২৪ ৫:৪৩ পিএম  (ভিজিট : ৩৯৪)
X

বিগত সরকার পতনের পর সব খানেই পরিবর্তনের হাওয়া লেগেছে। ক্রিকেট বোর্ডেও এসেছে পরিবর্তন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নেতৃত্ব সবকিছুতেই বদল আনছে। আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিপিএলে ছাত্র-জনতার আন্দোলন থেকে শুরু করে অনেক কিছুই ফুটিয়ে তোলার আভাস মিলেছে। 

যার নমুনা দেখা গেলো আজ বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। রংপুর রাইডার্স প্রথম দল হিসেবে অনুশীলন করেছে। এদিন অনুশীলনে জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ছাত্র-জনতাকে উৎসর্গ করে বিশেষ জার্সি উন্মোচন করেছে রংপুর রাইডার্স। সেই জার্সি পরেই ক্রিকেটাররা অনুশীলন করেছেন।

লাল-সবুজে রাঙানো এই জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার সংগ্রাম আর আত্মত্যাগ। সবুজের ওপর রক্তিম লাল রঙে বাংলাদেশের পতাকা হাতে ছাত্র-জনতার অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। ওপরে ছড়ানো ছিটানো ছোপ ছোপ লাল রং দিয়ে শহীদদের তাজা রক্তকে বোঝানো হয়েছে। জার্সির বুকের কাছে দল ও স্পন্সরের লোগোও রয়েছে। পেছনে বেশিরভাগ জায়গা জুড়ে পতাকার সবুজ রংই প্রাধান্য পেয়েছে। পিঠের দিকে গড়িয়ে পড়া রক্তের থিম ফুটিয়ে তোলা হয়েছে। 

সবসময়ই নীল জার্সিতে দেখা যায় রংপুর রাইডার্সকে। অনুশীলনেও দেখা যায় কাছাকাছি রংয়ের কিছু। জার্সিতে পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফ্র্যাঞ্চাইটির টিম ডিরেক্টর শানিয়ান তানিম সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন। 

তিনি বলেন, ‘আপনারা যেমন দেখতে পাচ্ছেন, লাল ও সবুজ। আমরা সাধারণত রংপুর রাইডার্সে নীল থিমে জার্সি পরি। কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। অন্তত আমাদের অনুশীলন জার্সিতে লাল-সবুজের দাগ থাকা উচিত।  নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন যেহেতু বাংলাদেশের পতাকাসহ অনেক মানুষ দেখা যাচ্ছে।’

মূলত নতুন বাংলাদশেকে ট্রিবিউট দিতেই রংপুরের এই আয়োজন, ‘যেহেতু বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে এবং যেভাবে করে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার চেষ্টা করছে। ওভাবে করে আমরা বাংলাদেশকে একটা ট্র্রিবিউট করে এবং বাংলাদেশের পতাকা সবকিছু ব্যবহার করে দেখাতে চাচ্ছি যে রংপুর শুধু এখন রংপুরের দল না, পুরো বাংলাদেশের দল।’





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy