ভারতে পালানোর সময় আ.লীগ নেতা কিরণ আটক

যশোর প্রতিনিধি

সারাবাংলা

ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণকে আটক করেছে বিজিবি।মঙ্গলবার

2024-11-19T13:45:03+00:00
2024-11-19T13:45:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভারতে পালানোর সময় আ.লীগ নেতা কিরণ আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১:৪৫ পিএম   (ভিজিট : ১৫৩)
X

ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।


আসাদুর রহমান কিরণ গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহসভাপতি ছিলেন।


সেইসঙ্গে তিনি গাজীপুর ৪৩নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন।


২০২১ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পরে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পান আসাদুর রহমান কিরণ।


এর আগেও আড়াই বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন এ আওয়ামী লীগ নেতা।

বাবু/সি





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy