‘সতর্কবার্তা’ দিলেন সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

এনসিসির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তাকে নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।আজ বুধবার (৭ মে) ফেসবুকে

2025-05-07T19:23:21+00:00
2025-05-07T19:23:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘সতর্কবার্তা’ দিলেন সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৭:২৩ পিএম   (ভিজিট : ৬২১)
X

এনসিসির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তাকে নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার (৭ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ আহবান জানান।

পোস্টে সারসিজ আলম লেখেন, ‘আমার ছবি বা নাম ব্যবহার করে কেউ বিভ্রান্তি ছড়ালে, সরাসরি আমার সাথে যোগাযোগ করুন। প্রতারণা থেকে সতর্ক থাকুন।’

তিনি একটি ফটোকার্ড যুক্ত করেন যেখানে লেখা রয়েছে, ‘গুরুত্বপূর্ণ সতর্কতা: আমার সাথে কারও ছবি আছে মানেই সে আমার পরিচিত বা কাছের কেউ এমন নয়।’

‘কেউ যদি আমার সাথে তার ছবি বা সংশ্লিষ্ট কিছু দেখিয়ে কোনো সুপারিশ করে তবে সে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার আহ্বান করছি। অন্যথায় সরাসরি আমার সাথে কথা বলিয়ে দিতে বলবেন। তখনই সত্য মিথ্যার পার্থক্য সামনে আসবে।’

শেষে তিনি লেখেন, ‘প্রতারক, ভন্ড ও সুবিধাবাজ থেকে সাবধান।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy