পাবনায় চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি

সারাবাংলা

পাবনা সদরের ভাঁড়ারায় বাবুল শেখ ওরফে লগা (৪০) নামের এক চরমপন্থী দলের নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

2025-05-13T16:24:14+00:00
2025-05-13T16:24:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনায় চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৪:২৪ পিএম   (ভিজিট : ২০৩)
X

পাবনা সদরের ভাঁড়ারায় বাবুল শেখ ওরফে লগা (৪০) নামের এক চরমপন্থী দলের নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (১৩ মে) ভোর রাতের দিকে ইউনিয়নের কোলাদী বিজয়রামপুরের একটি বাগান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

মৃত বাবুল শেখ ওরফে লগা কোলাদী বিজয়রামপুরের হোসেন শেখের ছেলে। তিনি সর্বহারা দলের নেতা ছিলেন। এছাড়া একাধিক হত্যা, ডাকাতি মামলার আসামি ছিলেন বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঁড়ারা ইউনিয়নের কোলাদী বিজয়রামপুর এলাকার সেউলি বাজার থেকে রাত ১২টার দিকে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এরপর এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

নিজেদের দলীয় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ডাকাতি ও চুরির মালামালের টাকা ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। রাতে পূর্ব পরিকল্পনা মতো তাকে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বাবুল শেখ চরমপন্থী দলের নেতা ছিল। তাকে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy