এনসিপি থেকে পদত্যাগ করলেন শহীদ সাংবাদিকের ভাই

সিলেট ব্যুরো

সারাবাংলা

এনসিপির সিলেট জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করেছেন আবুল আহসান জাবুর। তিনি গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিক

2025-08-08T19:24:14+00:00
2025-08-08T19:24:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এনসিপি থেকে পদত্যাগ করলেন শহীদ সাংবাদিকের ভাই
সিলেট ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৭:২৪ পিএম   (ভিজিট : ২৪৯)
X

এনসিপির সিলেট জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করেছেন আবুল আহসান জাবুর। তিনি গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের ভাই।

গতকাল তিনি দলের প্রধান সমন্বয়কের কাছে পদত্যাগপত্র জমা দেন। এর ফলে সিলেটে এনসিপি থেকে মোট ৯ জন নেতাকর্মীর পদত্যাগের ঘটনা ঘটল।

পদত্যাগপত্রে জাবুর লিখেছেন, ‘আমি নিম্নস্বাক্ষরকারী জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলার একজন সদস্য ও জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী। আমি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যস্ত থাকায় দলের কার্যক্রমে সময় দিতে পারছি না। তাই স্বপদে বহাল থাকা নতুন রাজনৈতিক বন্দোবস্তে পড়ে না। উক্ত কারণে আমি স্বেচ্ছায় দলের সব পদ থেকে অব্যাহতি নিচ্ছি। অদ্য সাংগঠনিকভাবে পদত্যাগ করলাম।’

এর আগে গত ১৮ জুন রাতে এনসিপির ৩১ সদস্যবিশিষ্ট সিলেট জেলা ও ২১ সদস্যবিশিষ্ট মহানগর শাখার সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। 

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরিত এ কমিটি এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। তাদের ঘোষিত জেলা কমিটিতে আবুল আহসান জাবুর যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy