কমলগঞ্জে ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

সারাবাংলা

কমলগঞ্জে নিজ ঘর থেকে রাফি আহমেদ (২৮) নামে ছাত্রদলের সাবেক এক নেতার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।আজ শনিবার

2025-08-09T16:42:18+00:00
2025-08-09T16:42:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৪:৪২ পিএম   (ভিজিট : ৪১১)
X

কমলগঞ্জে নিজ ঘর থেকে রাফি আহমেদ (২৮) নামে ছাত্রদলের সাবেক এক নেতার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। 

আজ শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

রাফি আহমেদ (২৮) রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি ছত্তার মিয়ার ছেলে। তার চাচা আব্দুল জব্বার মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে রাফি ঘুম থেকে না ওঠায় তাকে ডাকতে যান তারা। গিয়ে দেখেন রাফির রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে আছে। পরে তারা পুলিশে খবর দেন। পরিবারের সদস্যদের ধারণা রাফিকে হত্যা করা হয়েছে। 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, আমরা এ বিষয়ে অবগত আছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy