বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেড়ায় সমাবেশ

বেড়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেড়া টাউন এক সমাবেশের আয়োজন করেছে। বেড়া পৌর সভার

2025-11-08T11:53:06+00:00
2025-11-08T15:25:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেড়ায় সমাবেশ
বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১১:৫৩ এএম  আপডেট: ০৮.১১.২০২৫ ৩:২৫ পিএম  (ভিজিট : ১০৫)
X

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেড়া টাউন এক সমাবেশের আয়োজন করেছে। বেড়া পৌর সভার পাটপট্টি টাউন ক্লাবে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা  দলের আহ্বায়ক ও পাবনা জেলা বিএনপির সাবেক  সাংগঠনিক  সম্পাদক  আবদুস সামাদ লাল। 

সমাবেশের মঞ্চে বড় ব্যানারে লেখা ছিল- ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন।
 
বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ লাল তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনে ঐতিহাসিক দিন। এই দিনেই প্রকৃত অর্থে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল। আজ আবার গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সেই জাতীয় চেতনা জাগ্রত করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বেড়া মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান লাল, উমর আলী সরদার এবং মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক  মোঃ  গফুর আলী সহ মুক্তিযোদ্ধার সন্তান  প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy