নওগাঁ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারী আটক

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪

2025-11-09T13:15:27+00:00
2025-11-09T13:15:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নওগাঁ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারী আটক
ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১:১৫ পিএম   (ভিজিট : ৪৯)
X

নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত, ২৯ অক্টোবর (বুধবার) রাতে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রেজোয়ান হোসেন (২৫) নামে এক চোরাকারবারীকে আটক করা হয়। তিনি ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের মো. ইয়াসিন হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন (মামলা নং-০৩, তারিখ: ২৯ অক্টোবর ২০২৫)। উদ্ধারকৃত মাদক ও অন্যান্য সামগ্রীর সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে মাদক, গরু পাচার ও অবৈধ সীমান্ত পারাপারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy