চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ৩

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। পুলিশ ধাওয়া দিয়ে সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে।রবিবার

2025-11-09T16:18:46+00:00
2025-11-09T16:18:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৪:১৮ পিএম   (ভিজিট : ৭৮)
X

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। পুলিশ ধাওয়া দিয়ে সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে।

রবিবার (৯ নভেম্বর) সকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে এ ঘটনার তথ্য নিশ্চিত করেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

গ্রেপ্তাররা হলেন- পাঁচলাইশের এলাকার আজিজুল হক বাবুলের ছেলে আনোয়ারুল হক ঈশান (১৭), প্রদীপ চন্দ্র দাশের ছেলে রাজন দাশ (১৯) এবং প্রিয় লাল চন্দ্র ভৌমিকের ছেলে সৈকত চন্দ্র ভৌমিক (১৯)।

পুলিশ জানায়, সকাল পৌনে ৭টার দিকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী মুরাদপুর এলাকায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে থেকে ষোলশহর স্টেশনের দিকে মিছিল করতে থাকে। খবর পেয়ে পাঁচলাইশ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দেয়। ঘটনার সময় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়, বাকিরা পালিয়ে যায়।

পাঁচলাইশ থানার ওসি বলেন, ‘মিছিল থেকে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy