রাজধানীর সূত্রাপুরে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সূত্রাপুরে ফায়ার স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ‘মালঞ্চ পরিবহনের’ বাসটিতে আগুন জ্বলে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন।

2025-11-11T19:59:27+00:00
2025-11-11T20:37:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীর সূত্রাপুরে বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৭:৫৯ পিএম  আপডেট: ১১.১১.২০২৫ ৮:৩৭ পিএম  (ভিজিট : ২৫৮)
X

সূত্রাপুরে ফায়ার স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ‘মালঞ্চ পরিবহনের’ বাসটিতে আগুন জ্বলে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন।

দশ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলার তথ্য দিয়ে তিনি বলেন, এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

বাসে কীভাবে আগুন লেগেছে প্রাথমিকভাবে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও পড়ুন
এর আগে সোমবার দিনগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা ও বসুন্ধরা এলাকায় রাইদা পরিবহনের দুটি ও রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এছাড়াও সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি চলন্ত বাসে আগুন লাগে। এদিন ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।




  বিষয়:   সূত্রাপুর  বাসে আগুন  বাস  আগুন  নাশকতা 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy