ইস্কাটনে ককটেল বিস্ফোরণে আহত ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পথচারী আহত হয়েছেন।রোববার

2025-11-16T10:24:25+00:00
2025-11-16T13:05:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইস্কাটনে ককটেল বিস্ফোরণে আহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:২৪ এএম  আপডেট: ১৬.১১.২০২৫ ১:০৫ পিএম  (ভিজিট : ৯৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পথচারী আহত হয়েছেন।

রোববার সকাল ৮ টা ৪০ মিনিটের দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আবদুল বাসির (৫০)।

তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি হেঁটে বাংলামোটরে তার অফিসে যাওয়ার পথে ককটেল বিস্ফোরণে আহত হন। আবদুল বাসিরের পায়ে ও হাতে জখম হয়েছে।

তিনি গণমাধ্যমকে জানান, প্রতিদিনের মতো আজ সকালেও হেঁটে অফিসে যাচ্ছিলেন। ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়।

তিনি বলেন, আমার ধারণা ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়া উড়ালসড়কের ওপর থেকে এই ককটেলটি ছুড়ে মারা হয়েছে।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে আমাদের টিম ঘটনাস্থলে গেছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy