নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ এলাকায় সড়কে থামিয়ে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত দেড়টার

2025-11-17T10:25:38+00:00
2025-11-17T10:25:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১০:২৫ এএম   (ভিজিট : ১২৬)
X

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ এলাকায় সড়কে থামিয়ে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার  দিবাগত রাত দেড়টার দিকে ‘আল্লাহ ভরসা’ নামের ওই বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। এসময় তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। আগুনে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে।

বাসচালক নাসির বলেন, ঘুমে থাকায় কে বা কারা আগুন দিয়েছে দেখিনি। সড়কের পাশে আর গাড়ি পার্কিং করবো না।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, রাসেল গার্মেন্টসের শ্রমিক পরিবহনকারী বাসটি থামিয়ে রেখে চালক ও হেলপার ঘুমিয়ে ছিলেন। চালকের সিটের সামনে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে দুটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুনে কয়েকটি সিট পুড়ে গেছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেছে। চালক হেলপারের সচেতনতার কারণে বাসের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে কারা বাসে আগুন দিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।




  বিষয়:   চালক  হেলপার  আগুন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy