টঙ্গিবাড়ীতে বাস মালিক-শ্রমিকদের ধর্মঘট

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে বাস শ্রমিকদের মারধর করায় বাস মালিক শ্রমিকদের ধর্মঘট করায় হাজার হাজার যাত্রী দূর্ভোগের শিকার হচ্ছে। বুধবার

2025-11-20T18:01:22+00:00
2025-11-20T18:01:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গিবাড়ীতে বাস মালিক-শ্রমিকদের ধর্মঘট
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:০১ পিএম   (ভিজিট : ১৮০)
X

মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে বাস শ্রমিকদের মারধর করায় বাস মালিক শ্রমিকদের ধর্মঘট করায় হাজার হাজার যাত্রী দূর্ভোগের শিকার হচ্ছে। বুধবার থেকে আজ ২০শে নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বাস মালিক ও শ্রমিকরা ধর্মঘট করেছেন। 

জানা গেছে, ঢাকা বেতকা পরিবহন ও বলাকা পরিবহ এই দুই  কম্পানীর পরিবহন সুনামের সাথে দির্ঘ ৩০ বছর যাবত টঙ্গিবাড়ী থেকে ঢাকা ফুলবাড়িয়া গুলিস্তান পর্যন্ত প্রতিদিন চলাচল করছে। 

ঢাকা বেতকা পরিবহন মালিক সমিতির সভাপতি হাসান মাসুদ শিকদার জানান, আমাদের দুই পরিবহনের প্রায় ৬০/৬৫ টি বাস প্রতিদিন চলাচল করছে। নাদিম ও রাসেল নামে তারা টঙ্গিবাড়ী এক্সপ্রেস নামে আমাদের গাড়ীর রং ব্যবহার করে ৫/৬টি মিনিবাস রাস্তায় নামিয়ে যত্রতত্র রাস্তায় গাড়ি থামিয়ে আমাদের রোডের যাত্রী জোর করে নিয়ে যায়। 

কিছুদিন পূর্বে গুলিস্তানে ঢাকা বেতকা পরিবহনের ড্রাইভার জনি শেখ, বাস স্টাফ সবুজ ও মুক্তারকে মারধর করে আমাদের বাসে বসে থাকা যাত্রীদেরকে জোর করে নিয়ে যায়। এ ঘটনায় আমরা থানায় একটি অভিযোগ করা হয়েছে। তারা এই রোডে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। আমরা আজ দুই দিন ধরে বাস চলাচল বন্ধ করে রেখেছি। 

একই কথা বলছেন বাস পরিবহনের সহ- সভাপতি নূর হোসেন সরদার ও ঢাকা বেতকা পরিবহনের মালিক সমিতির কোষাধক্ষ সুবেদ ভাওয়াল। 

বাস ড্রাইভার সানাউল্লাহ বলেন, আমাদের তারা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে আমরা যেন এই রোডে বাস না চালাই। আমরা দুই দিন যাবত বাস চলাচল বন্ধ রেখেছি। 

টঙ্গিবাড়ী থানার ওসি সাইফুল আলম জানান, আমি দুই বাস মালিক সমিতির সদস্যদের ডেকেছি থানায় আসার জন্য।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy