সাতক্ষীরা-৩ আসনে বিএনপি প্রার্থীর লিফলেট বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (আশাশুনি-শ্যামনগর) আসনে প্রচারণা জোরদার করেছেন বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন।বৃহস্পতিবার সকালে

2025-11-20T19:38:01+00:00
2025-11-20T19:38:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরা-৩ আসনে বিএনপি প্রার্থীর লিফলেট বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৭:৩৮ পিএম   (ভিজিট : ৭২)
X

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (আশাশুনি-শ্যামনগর) আসনে প্রচারণা জোরদার করেছেন বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। 

বৃহস্পতিবার সকালে আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি বাজারে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাপক লিফলেট বিতরণ করেন তিনি। লিফলেট বিতরণকালে প্রার্থী কাজী আলাউদ্দিন বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা ও রাষ্ট্র সংস্কার রূপরেখা তুলে ধরেন। 

তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় তার সঙ্গে ছিলেন শওকাত হোসেন, আবু জাহিদ সোহাগ, হেদায়েতুল ইসলাম, শেখ নাজমুল ইসলাম, মশিউর হুদা তুহিনসহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

নেতাকর্মীরা বলেন, জনগণ পরিবর্তন চায় এবং আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে তারা মাঠে কাজ করে যাচ্ছেন। লিফলেট বিতরণ কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy