হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন ইস্যুতে শাম্মীর মন্তব্যে আলোচনার ঝড়

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ার পর কেন্দ্রীয় বিএনপি নেত্রী শাম্মী আক্তারের সাম্প্রতিক কিছু প্রকাশ্য মন্তব্য ও

2025-11-23T11:58:22+00:00
2025-11-23T11:58:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন ইস্যুতে শাম্মীর মন্তব্যে আলোচনার ঝড়
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ১১:৫৮ এএম   (ভিজিট : ১৫৬)
X

হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ার পর কেন্দ্রীয় বিএনপি নেত্রী শাম্মী আক্তারের সাম্প্রতিক কিছু প্রকাশ্য মন্তব্য ও সামাজিক যোগাযোগের মাধ্যমের পোস্টকে কেন্দ্র করে দলীয় মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের একটি অংশের অভিযোগ, এসব মন্তব্যে দলের ভেতরে বিভ্রান্তি ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।

দলীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনে শাম্মী আক্তার এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে মূল্যায়ন শেষে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সলকে। মনোনয়ন ঘোষণার পর শাম্মী আক্তারের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু পোস্টে তার অসন্তোষ প্রকাশ পায়, যা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিতর্ক শুরু হয়।

মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছে তা মেনে নেওয়া সাংগঠনিক দায়িত্ব। তার মতে, সাম্প্রতিক মন্তব্যগুলো মাঠের প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু জানান, দলীয় সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্য মন্তব্যে নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি তৈরি হতে পারে; তাই তিনি সাংগঠনিকভাবে বিষয়টি পর্যালোচনার আহ্বান জানান।

চুনারুঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু নাঈম মো. হালিম বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় নেতাকর্মীরা মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করছেন। এ সময়ে বিভ্রান্তিকর মন্তব্য পরিস্থিতিকে জটিল করতে পারে বলেও তিনি মত প্রকাশ করেন।

এ বিষয়ে শাম্মী আক্তারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy