শিবালয়ে শীতার্ত মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জ জেলার শিবালয়ের উথলী ইউনিয়নের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে সরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।গতকাল রবিবার উথলী

2026-01-05T10:46:37+00:00
2026-01-05T10:46:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবালয়ে শীতার্ত মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণ
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১০:৪৬ এএম   (ভিজিট : ২৫)
X

মানিকগঞ্জ জেলার শিবালয়ের উথলী ইউনিয়নের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে সরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

গতকাল রবিবার উথলী ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে ১৭০জন অসহায় ও দরিদ্র-শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

জানা গেছে, প্রচণ্ড শীতে নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওয়ার্ডভত্তিক উপযুক্ত ও যথাযথভাবে বিতরণ নিশ্চিত  করতে উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে কম্বল বিতরণ করা হয়। 

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম, স্থানীয় জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম বলেন, শীতকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy