চাটখিলে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর চাটখিল উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীসহ গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের

2026-01-19T16:50:28+00:00
2026-01-19T16:50:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চাটখিলে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৪:৫০ পিএম   (ভিজিট : ১৯২)
X

নোয়াখালীর চাটখিল উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীসহ গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেন।

এ সময় তিনি বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সমাজের বিত্তবানদের মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কম্বল পেয়ে উপকারভোগীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy