কুড়িগ্রামে অর্থ জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সারাবাংলা

কুড়িগ্রামে অর্থ জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোহাম্মদ আদম মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।পুলিশ সূত্রে

2026-01-21T22:41:56+00:00
2026-01-21T22:41:56+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে অর্থ জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১০:৪১ পিএম   (ভিজিট : ৩০৭)
X

কুড়িগ্রামে অর্থ জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোহাম্মদ আদম মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, আদম মিয়া অর্থ জালিয়াতির দায়রা মামলা নং ৫১৪/২২(কুড়িগ্রাম) আদালত কর্তৃক এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ২০ লক্ষ টাকা জরিমানার সাজাপ্রাপ্ত পলাতক আসামী। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল অবশেষে পুলিশের বিশেষ সোর্স ব্যবহার করে এএসআই শওকত আলম সিদ্দিকীর সঙ্গীয় ফোর্স তাকে কুড়িগ্রাম পৌরসভার দাদামোড়স্থ জিয়া বাজারের পিছন থেকে গ্রেফতার করে। এরপর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ আদম মিয়া (৪৫) পুরাতন শহরের সরদার পাড়া (চামড়াগোলা) গ্রামের মৃত বারে মামুদ মিয়ার ছেলে। 

এ বিষয়ে এএসআই শওকত আলম সিদ্দিকী নিশ্চিত করে বলেন, পলাতক আসামি আদমকে বিশেষ সোর্সের মাধ্যমে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy