নীলফামারীর সৈয়দপুরে সারাদিন ফার্মেসী বন্ধ রেখে হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্রতিবাদ

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ও স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হোমিও ও দেশজ চিকিৎসা) কর্তৃক নিবন্ধিত হওয়ার পরও হোমিও চিকিৎসকদের হয়রানীর

2022-08-28T19:23:41+00:00
2022-08-28T19:23:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নীলফামারীর সৈয়দপুরে সারাদিন ফার্মেসী বন্ধ রেখে হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্রতিবাদ
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: রোববার, ২৮ আগস্ট, ২০২২, ৭:২৩ পিএম   (ভিজিট : ২৮৫)
X


বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ও স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হোমিও ও দেশজ চিকিৎসা) কর্তৃক নিবন্ধিত হওয়ার পরও হোমিও চিকিৎসকদের হয়রানীর প্রতিবাদে সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও ধর্মঘট পালন করা হয়েছে। 

রবিবার (২৮ আগস্ট) দুপুরে সৈয়দপুর হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের উদ্যোগে শহরের সকল হোমিও চিকিৎসকরা তাদের চেম্বার ও ফার্মেসী বন্ধ রেখে সৈয়দপুর  প্রেসক্লাবের সামনে মৌন প্রতিবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন, ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা.রিপ আলম, সাধারণ সম্পাদক ডা. কাইয়ুম খান ডলফিন, প্রবীণ চিকিৎসক ডা.আব্দুল্লাহ, ডা.এরশাদ,সৈয়দপুর হোমিওপ্যাথিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. বিলকিস বেগম, ডা. ইফফাত সাবা, ডা. নাইয়ার সুলতানা, ডা. সারফারাজ, ডা. জাবেদ ইকবাল, ডা. আব্দুল কাদের, ডা. আলী হাসান, মেরিনা হিমুু, তৈমুর আলী আলতাফসহ অর্ধ শতাধিক হোমিওপ্যাথিক চিকিৎসক অংশগ্রহণ করে।

উল্লেখ্য, ১৯৮৩ সালের বাংলাদেশ হোমিও প্রাকটিশনার অর্ডিন্যান্স এর ৩৩ ধারা অনুযায়ী হোমিও ডিগ্রীধারী রেজিষ্টার্ড চিকিৎসকগণ নামের আগে ডা. পদবী লিখার অধিকার রাখেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তারা নামের পূর্বে ডা. লিখতে পারবে না এ কারনে সারাদেশে হোমিও চিকিৎসকদের উপর নিষেধাজ্ঞা, হামলা মামলাসহ নানা রকম হয়রানী করা হচ্ছে। এরই প্রতিবাদে হোমিও ডাক্তাররা সোচ্চার হয়ে ফার্মেসী বন্ধ রেখে প্রতিবাদ জানান ।

বাবু/এসএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy