মিয়ানমার সীমান্ত দিয়ে আসা গরুসহ দুইজন ঈদগাঁও থানায় আটক

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

মিয়ানমার সীমান্ত থেকে চোরাকারবারীরা কক্সবাজারের ঈদগাঁও দিয়ে পিকআপ করে পাঁচারকালে ৮টি গরুসহ দু'জনকে আটক করেছে ঈদগাঁও থানা পুলিশ৷

2022-09-10T13:03:40+00:00
2022-09-10T13:03:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মিয়ানমার সীমান্ত দিয়ে আসা গরুসহ দুইজন ঈদগাঁও থানায় আটক
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ১:০৩ পিএম   (ভিজিট : ৮৭৬)
X


মিয়ানমার সীমান্ত থেকে চোরাকারবারীরা কক্সবাজারের ঈদগাঁও দিয়ে পিকআপ করে পাঁচারকালে ৮টি গরুসহ দু'জনকে আটক করেছে ঈদগাঁও থানা পুলিশ৷ এসময় পিক-আপ চালকসহ দুই থেকে তিনজন পালিয়ে যায়।

আটক দু’জন হলেন- রামু উপজেলার পূর্ব রাজঘাট এলাকার মৃত আক্কাস আহম্মদ এর ছেলে নুরুল হুদা (৪৮), একই উপজেলার পানিরশাহ ঘোনা এলাকার ঠান্ডা মিয়ার ছেলে মনছুর আলম৷

বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, ঈদগাও থানাধীন ভোমরিয়াঘোনা ফরেষ্ট বিট এর পার্শ্বে খেলার মাঠের সামনে পাকা রাস্তার উপর ঈদগাঁও থানা চেকপোষ্ট দায়িত্ব পালন করেছিলেন৷ একটি পিক-আপ(ট্রাক) এর দ্রুতগতি দেখে সন্দেহ হলে থামানোর জন্য সিগন্যাল দেওয়া হয়।

পিক-আপ(ট্রাক) টি সেখানে না থামিয়ে উল্টো ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিভিন্ন প্রকার ও রংঙের ৮টি বলদ গরুসহ দু'জনকে আটক করা হয়৷ ড্রাইভার সহ দুই থেকে তিনজন পালিয়ে যায়৷

ওসি আব্দুল হালিম আরো জানান, আটকদের বিরুদ্ধে ঈদগাও থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে। গরু ৮ টি নিলামের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হইয়াছে।

আগামীতে আমাদের এই ধরনের অভিযান চলমান থাকবে। চোরাচালান বন্ধে ঈদগাঁও থানা বদ্ধ পরিকর বলে জানালেন ওসি আব্দুল হালিম৷

বাবু/এসএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy