হাতীবান্ধায় পদত্যাগ করলেন সেচ্ছাসেবক লীগ নেতা

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধায় দলীয় নেতেদের কাছ থেকে সঠিক মূল্যায়ন না পাওয়ার ক্ষোভে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সুলতান আহমেদ

2022-09-17T20:46:00+00:00
2022-09-17T20:46:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হাতীবান্ধায় পদত্যাগ করলেন সেচ্ছাসেবক লীগ নেতা
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৮:৪৬ পিএম   (ভিজিট : ৩৭৬)
X

লালমনিরহাটের হাতীবান্ধায় দলীয় নেতেদের কাছ থেকে সঠিক মূল্যায়ন না পাওয়ার ক্ষোভে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সুলতান আহমেদ রাজন স্ব-ইচ্ছায় পদত্যাগ করেছেন।

শনিবার দুপুরে সেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক সুলতান আহমেদ রাজন তার পদ থেকে সরে দাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। সুলতান আহমেদ রাজন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এ বিষয়ে সুলতান আহমেদ রাজন বলেন, দলের দু-একজন সিনিয়র নেতার অবহেলা বলে দেয়, তাদের কাছে আমি বোঝা হয়ে গেছি। আমি সরে গেলে হয়তো তাদের জন্য ভালো হবে। তাই আমি স্ব-ইচ্ছায় সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জর্জিস আলম দরদী বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তার সাথে এ নিয়ে কোন কথাও হয়নি। এ বিষয়ে লালমনিরহাট জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, পদ থেকে সরে দাড়ানোর বিষয়ে আমার জানা নেই। এছাড়া এ নিয়ে লিখিত ভাবেও সে অবগত করেনি।

বাবু/জাহিদ







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy