সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় নিহত ১

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় রাস্তা পারাপারের সময় বিষনু চন্দ্র মন্ডল (২৫) নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায়

2022-09-18T18:34:40+00:00
2022-09-18T18:34:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় নিহত ১
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩৪ পিএম   (ভিজিট : ২৫৫)
X

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় রাস্তা পারাপারের সময় বিষনু চন্দ্র মন্ডল (২৫) নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার বাড়বকুণ্ড বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বিষনু চন্দ্র মন্ডল ফরিদপুর জেলার ভাঙ্গা থানার নুরপুর গ্রামের অনিল চন্দ্র মন্ডলের পুত্র। নিহত ব্যক্তি একটি দোকানের সেলসম্যানের চাকরি করতো।

সূত্রে জানা যায়, নিহত সেলসম্যান বিষনু চন্দ্র মন্ডল দুপুরে মালের অর্ডার নিয়ে বাড়বকুণ্ড বাজারে আসলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হয়। পরে সীতাকুণ্ড ফায়ার সাভিস এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ বেলাল উদ্দিন জাহাঙ্গীন বলেন, সেলসম্যান বিষনু চন্দ্র মন্ডল রবিবার দুপুরে মালের অর্ডার নিয়ে বাড়বকুণ্ড বাজারে একপাশ থেকে অন্যপাশে পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। লাশটি থানায় নিয়ে আসা হয়েছে।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy