আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে দুই ঔষধ ব্যবসায়ীকে জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রি করায় দুই ফার্মেসী ব্যবসায়ীকে ১২ হাজার টাকা

2022-10-22T20:16:17+00:00
2022-10-22T20:16:17+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে দুই ঔষধ ব্যবসায়ীকে জরিমানা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৮:১৬ পিএম   (ভিজিট : ৫১৩)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রি করায় দুই ফার্মেসী ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার(২২ অক্টোবর) বিকালে উপজেলা প্রশাসন এবং জেলা ঔষধ প্রশাসন পুলিশের সহায়তায় উপজেলার মোগড়া বাজারে এ অভিযান পরিচালনা করে। আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা। 

আদালত সূত্রে জানা গেছে, ড্রাগ লাইসেন্স যাচাই, মানহীন নিম্নমানের ঔষধ বিক্রি রোধ এবং মেয়াদযুক্ত ও অনুমোদিত ঔষধ বিক্রি নিশ্চিত করতে মোগড়া বাজারের ঔষদের দোকানে শনিবার বিকালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ বিক্রয় করার অপরাধে মোগড়া বাজারের এ.কে ফার্মা কে ৭ হাজার টাকা এবং ইভা নার্সিং হোমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কিছু অবৈধ ঔষধ জব্ধ করা হয়। যা জনস্বাস্থ্যেরজন্য ক্ষতিকর। 

অভিযান পরিচালনা কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ঔষধ তত্ত্বাবধায়ক শাহ জালাল ভূইয়া, পুলিশের উপ-পরিদর্শক মো. এরশাদ। এ ব্যপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, ঔষুধ বিক্রয় আইনের ১৯৪০ সনের ১৮ এবং ২৭ ধারায় দুই ফার্মেসীর মালিককে বিভিন্ন অংকে জরিমানা করা হয়।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy