কুবিতে প্রথম মেধা তালিকা প্রকাশ

কুবি প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তির মেধা তালিকা প্রকাশিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই মেধা তালিকা

2022-11-04T22:29:04+00:00
2022-11-04T22:29:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুবিতে প্রথম মেধা তালিকা প্রকাশ
কুবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ১০:২৯ পিএম   (ভিজিট : ২৪০)
X


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তির মেধা তালিকা প্রকাশিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই মেধা তালিকা প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://cou.ac.bd/undergraduate_admissionresult) এ গিয়ে শিক্ষার্থীরা নিজের মেধাতালিকার ফলাফল দেখতে পারবেন।

জানা যায়, মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী  ৯ই নভেম্বর অনুষ্ঠিত হবে। এই সময় তাদেরকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদনের পেমেন্ট স্লিপ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র, কোটার প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার জন্য সরকার নির্দেশিত মূল সনদ ও তার সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।

এ বছর কুবিতে ১ হাজার ৪০টি সিটের বিপরীতে আবেদন পড়েছে ৩২ হাজার ৮৭ টি। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৩৫০ টি সিটের বিপরীতে আবেদন পড়েছে ১৮ হাজার ৬৩২ টি, সামাজিক বিজ্ঞান ও কলা এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৪৫০টি সিটের বিপরীতে আবেদন পড়েছে ৭ হাজার ৯০৭ টি ও  ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২৪০ টি সিটের বিপরীতে আবেদন পড়েছে ৫ হাজার ৫৪৮টি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy