বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বীরগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

গাছের ডাল কাটতে গিয়ে দিনাজপুরের বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো. সাবিব হোসেন নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত সাবিব

2022-12-24T19:12:47+00:00
2022-12-24T19:12:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৭:১২ পিএম   (ভিজিট : ১৮১)
X

গাছের ডাল কাটতে গিয়ে দিনাজপুরের বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো. সাবিব হোসেন নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত সাবিব হোসেন (১৪) বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের ছোট শীতলাই গ্রামের মো. আনারুল ইসলামের ছেলে। সে শীতলাই আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

শনিবার দুপুরে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই-কবিরাজহাট গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মো. লিয়ন হোসেন জানান, শনিবার দুপুরে বাড়ীর পাশে শীতলাই-কবিরাজহাট গ্রামীণ সড়কে রাস্তার ধারে ডাল কাটতে গাছে ওঠে সাবিব। এ সময় রাস্তার উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন তারে জড়িয়ে সে মাটিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।

সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy