গুইমারায় ১০ কোটি টাকার গাঁজা ক্ষেত ধ্বংস

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় প্রায় ১০কোটি টাকা মূল্যের গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।মঙ্গলবার (১৬ জানুয়ারী) সকাল ১১টায় গুইমারার

2024-01-16T21:05:09+00:00
2024-01-16T21:05:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুইমারায় ১০ কোটি টাকার গাঁজা ক্ষেত ধ্বংস
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ৯:০৫ পিএম   (ভিজিট : ২২৯)
X

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় প্রায় ১০কোটি টাকা মূল্যের গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারী) সকাল ১১টায় গুইমারার দুর্গম পাহাড়ি এলাকা চৌধুরী পাড়ায় এ গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়।

এসময় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রাজীব চৌধুরী, গুইমারা থানার ওসিসহ পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার ভোরে গুইমারা থানার ওসির নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুই একর জমিতে চাষ করা গাঁজাগাছের সন্ধান পান।

গুইমারা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর আমিন জানান, এ এলাকাটি দুর্গম, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। গাঁজা চাষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনী কার্যক্রম চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy