লোহাগড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা-কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের লোহাগড়ার লক্ষীপাশা চৌরাস্তা বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের রাস্তার ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।সোমবার

2024-02-05T17:44:58+00:00
2024-02-05T17:44:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪৪ পিএম   (ভিজিট : ১৮৯)
X

ঢাকা-কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের  লোহাগড়ার লক্ষীপাশা চৌরাস্তা বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের রাস্তার ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস ও  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরিন জাহানের নেতৃত্বে ওই স্থানের ছোট-বড় একশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এসময় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট অনিমেষ বিশ্বাস বলেন, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে তিনি জানান।#






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy