দাকোপে ৩দিন ব্যাপি ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার দাকোপে ৩দিন ব্যাপি ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার ২০২৪ উদ্বোধন হয়েছে। খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের

2024-02-12T11:42:52+00:00
2024-02-12T11:42:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাকোপে ৩দিন ব্যাপি ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪২ এএম   (ভিজিট : ১৭৫)
X

খুলনার দাকোপে ৩দিন ব্যাপি ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার ২০২৪ উদ্বোধন হয়েছে। খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছেন। 

গতকাল রবিবার বেলা ২টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন হয়। উদ্বোধনী সভায় উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী সভাপতিত্ব করেন।

 প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, প্রকল্পের পরিচালক কৃষিবিদ শেখ ফজলুর রহমান মনি, উপজেলা আ‘লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিত কুমার রায়, উপজেলা প্রকৌশলী  মোঃ জাহাঙ্গীর আলম। এসময়ে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ। 

সভাটি পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান ও উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা রীনা আক্তার। মেলায় বিভিন্ন কৃষি পণ্যের স্টাল প্রদর্শন করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy