বারের সামনে হাতাহাতি, তিন নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে হাতাহাতি ও চুলাচুলির ঘটনায় তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১৭ এপ্রিল)

2024-04-17T15:48:31+00:00
2024-04-17T16:18:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বারের সামনে হাতাহাতি, তিন নারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩:৪৮ পিএম  আপডেট: ১৭.০৪.২০২৪ ৪:১৮ পিএম  (ভিজিট : ২১৫)
X

রাজধানীর গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে হাতাহাতি ও চুলাচুলির ঘটনায় তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্প্রতি গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে কয়েকজন নারীর মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করেন। পরে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত তিন নারীকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান হারুন অর রশীদ।

গত ১৪ এপ্রিল রাতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন সাদা পোশাক পরা নারী ও লাল শাড়ি পরা নারীর মধ্যে হাতাহাতি হচ্ছে। এ সময় চিৎকার-চেচামেচিও করছিলেন তারা। কয়েকজন পুরুষ অবশ্য তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy