রাজশাহীতে ইন্ডাস্ট্রি-ইনস্টিটিউট লিংকেজ শীর্ষক সেমিনার

সানোয়ার আরিফ, রাজশাহী

সারাবাংলা

রাজশাহীতে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ -২০২৪ উদযাপন উপলক্ষে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্ডাস্ট্রি-ইনস্টিটিউট লিংকেজের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

2024-04-30T16:07:39+00:00
2024-04-30T16:07:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে ইন্ডাস্ট্রি-ইনস্টিটিউট লিংকেজ শীর্ষক সেমিনার
সানোয়ার আরিফ, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৪:০৭ পিএম   (ভিজিট : ২২৮)
X

রাজশাহীতে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ -২০২৪ উদযাপন উপলক্ষে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্ডাস্ট্রি-ইনস্টিটিউট লিংকেজের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশীদ মল্লিকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

তিনি বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কটেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লিংকেজ ল্যাব (সেল) স্থাপন। তথ্যপ্রযুক্তি অধিদপ্তর এটি বাস্তবায়ন করবে এটি বাস্তবায়নে চারটি পিলার হলো- স্মার্ট  সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট  গভর্ন্যান্স।

প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং উদ্ভাবনী জাতি হিসেবে প্রতিষ্ঠায় স্মার্ট বাংলাদেশ-গড়ার লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজ গড়ে তোলা এবং পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসতে ডিজিটাল ইনক্লুশন ফর ভারনারেবল এক্সেপশন (ডাইভ) উদ্যোগের আওতায় আত্মকর্মসংস্থানভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ।

স্মার্ট সিটি ও স্মার্ট ভিলেজ বাস্তবায়নের জন্য স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট ট্রান্সর্পোটেশন, স্মার্ট ইউটিলিটিজ, নগর প্রশাসন, জননিরাপত্তা, কৃষি, ইন্টারনেট কানেক্টিভিটি ও দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এজন্য আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, রোবটিক্স, মাইক্রোচিপ ডিজাইনিং অ্যান্ড ম্যানুফেকচারিং ও সাইবার সিকিউরিটি এই চারটি প্রযুক্তিতে আমাদের মনোযোগী হতে হবে।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন, রাজশাহী পলেটেকনিকের চিফ ইনস্ট্রাক্টর মিরাজুল ইসলাম।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রুয়েটের ইইই প্রফেসর ডা. এসএম আব্দুর রাজ্জাক ও রাজশাহী পলেটেকনিকের একাডেমিক ইনচার্জ ও চিফ ইনস্ট্রাক্টর (সিভিল) রশীদুল আমিন।

সেমিনারে কারিগরি শিক্ষার গুরুত্ব, শিক্ষার মান উন্নয়ন, নিজ সন্তানদের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা অর্জন করে দক্ষ হয়ে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান তুলে ধরার আহ্বান জানানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy