বিজয়নগরে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে বজ্রপাতে মোঃ মামুন মিয়া (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।আজ রোববার

2024-05-19T20:52:00+00:00
2024-05-19T20:52:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ মে, ২০২৪, ৮:৫২ পিএম   (ভিজিট : ৩১৬)
X

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে বজ্রপাতে মোঃ মামুন মিয়া (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
 
আজ রোববার (১৯ মে) উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে দুপুরে জমি থেকে গরু আনতে যান মামুন মিয়া। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। তিনি পেশায় ছিলেন দিনমজুর। মৃতের বাবার নাম মোঃ সুলতান মিয়া, সোনামুড়া গ্রামের বাসিন্দা।

বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম বাংলাদেশ বুলেটিনকে জানান, উপজেলায় হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে দুপুরে জমি থেকে গরু আনতে যান মোঃ মামুন মিয়া। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেি তার মৃত্যু হয়। পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy