শাটল ট্রেনে নবজাতকের মরদেহ রেখে মায়ের চম্পট!

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের শাটল ট্রেন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, চবি

2024-05-25T19:12:01+00:00
2024-05-25T19:12:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাটল ট্রেনে নবজাতকের মরদেহ রেখে মায়ের চম্পট!
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ৭:১২ পিএম   (ভিজিট : ১৯০)
X

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের শাটল ট্রেন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। 

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, চবি ষ্টেশন থেকে ছেড়ে আসা শাটল ট্রেন নগরীর ষোলশহর স্টেশনে থামলে একজন নারী একটি বস্তা ট্রেনের বগিতে রেখে নেমে যান। 

ট্রেন ছেড়ে দেওয়ার পরও ওই নারী ফিরে না আসায় শিক্ষার্থীরা কৌতুহলবশত বস্তা খুলে নবজাতকের মরদেহ দেখে হতবাক হয়ে যান। ট্রেনটি বটতলী স্টেশনে এসে থামলে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

রেলওয়ে থানার ওসি এসএম শহিদুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন থেকে আমরা এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছি। এ নিয়ে অপমৃত্যুর মামলা করা হয়েছে। এখনও কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy