কেন্দুয়ায় 'নো হেলমেট, নো ফুয়েল' কার্যক্রমের উদ্বোধন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

দেশব্যাপী শুরু হয়েছে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম। পুলিশ কর্মকর্তারা বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে চালাচ্ছেন সচেতনতামূলক প্রচার। সারা

2024-05-25T19:30:02+00:00
2024-05-25T19:30:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় 'নো হেলমেট, নো ফুয়েল' কার্যক্রমের উদ্বোধন
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ৭:৩০ পিএম   (ভিজিট : ১৫১)
X

দেশব্যাপী শুরু হয়েছে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম। পুলিশ কর্মকর্তারা বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে চালাচ্ছেন সচেতনতামূলক প্রচার। সারা দেশের মতো ‘নো হেলমেট, নো ফুয়েল’ "হেলমেট নাই তো তেল নাই" বাস্তবায়নে মাঠে নেমেছে নেত্রকোনা জেলা পুলিশ সুপারের নির্দেশে কেন্দুয়া থানা পুলিশ। 

শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার পৌর শহরের মেসার্স হিমালয় ফিলিং স্টেশনে ব্যানার টাঙিয়ে একার্যক্রমের উদ্বোধন করেন কেন্দুয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার হোসাইন  মোহাম্মদ ফারাবী ও কেন্দুয়া থানা পুলিশ কর্মকর্তা (ওসি) মো.এনামুল হক পিপিএম।

উদ্বোধনের পর এএসপি ও ওসি নিজ হাতে ‘হেলমেট নেই তো তেল নেই’ এমন সচেতনতামূলক ব্যানার ওই পেট্রোল পাম্পে লাগিয়ে দেন। এসময় ছিলেন হিমালয়  ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মিজানুর রহমানসহ থানার পুলিশ সদস্যরা।

এব্যাপারে ওসি বলেন, আমরা একার্যক্রম শুরুর পর তেল নিতে আসা হেলমেটবিহীন ও কাগজ পত্র বিহীন ৫ টি মোটরসাইকেল জব্দ করি। আর যাদের মাথায় হেলমেট ও কাগজপত্র ছিল তাদেরকে পরামর্শমূলক উপদেশ দেন  এবং তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ওসি এনামুল। 

ওসি আরে বলেন, যারা মোটরসাইকেল চালায়, হেলমেট তাদের জীবনের জন্য খুব জরুরি। তাই পেট্রোল পাম্পগুলোতে জনসচেতনতামূলক লিফলেট ও স্টিকার সাঁটানো হয়েছে। 

পাশাপাশি পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়। আর জ্বালানি না পেলে কেউ মোটরসাইকেল চালাতে পারবে না। ফলে সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেকটা কমে যাবে। আমাদের এ অভিযান চলমান থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy