১২ দফা দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের ভবানীপুর এলাকার আর এন্ড জি বিডি গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকেরা হাজিরা বোনাস, নাইট বিল ও টিফিন বিল

2024-09-29T18:07:28+00:00
2024-09-29T18:07:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১২ দফা দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৭ পিএম   (ভিজিট : ১২৭)
X

গাজীপুরের ভবানীপুর এলাকার আর এন্ড জি বিডি গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকেরা হাজিরা বোনাস, নাইট বিল ও টিফিন বিল বৃদ্ধি, প্রশাসন বিভাগের ব্যবস্থাপক হাসানের অপসারণসহ ১২ দফা দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। 

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পৌণে ২ টা থেকে পৌনে ৫ টা পর্যন্ত তিন ঘন্টা শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। শ্রমিকদের বিক্ষোভে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরে প্রশাসন ব্যবস্থাপক হাসান স্বেচ্ছায় পদত্যাগ করলে শ্রমিকেরা সড়ক থেকে সড়ে গেলে বিকেল ৫টায় যান চলাচল শুরু হয়।

বিক্ষোভকারী শ্রমিকেরা জানায়, কারখানার মানব সম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক হাসান বিভিন্ন বিষয়ে শ্রমিকদের প্রশাসন বিভাগে ডেকে এনে ছোট খাটো বিষয় নিয়ে গালিগালাজ, গায়ে হাত তোলাসহ চাকুরিচ্যুতি করে। তাদের বর্তমান হাজিরা বোনাস ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ১০০০ টাকা, রাত ৮ টা পর্যন্ত কাজ করলে টিফিন বিল ২০ থেকে বৃদ্ধি করে ৪০ টাকা, ছুটি কাটলে হাজিরা বোনাস কাটা যাবে না, অর্জিত ছুটির টাকা প্রতি বছরের জানুয়ারী মাসে পরিশোধ করতে হবে, ভিতরে কেন্টিনের ব্যবস্থা করতে হবে, শ্রমিকের প্রয়োজন অনুযায়ী সকল ধরনের প্রাপ্য ছুটি প্রদান করতে হবে, প্রশাসন ম্যানেজার অযথা কোনা শ্রমিককে সেকশনে ডেকে এনে খারাপ আচরণ করলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে, সপ্তম তলার উৎপাদন ব্যবস্থাপক (পিএম) হাসান, আইই সেকশনের আশরাফুল ইসলাম ও নছিমা আক্তার এবং কারখানার মেডিকেল সেকশনের চিকিৎসক নুসরাত শারমীন আসমার অপসারণ দাবী করে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করছে।

শ্রমিকেরা আরো জানান, যেসব কর্মকর্তাদের অপসারণের দাবীতে বিক্ষোভ করা হচ্ছে তারা প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে শ্রমিকদের গায়ে হাত তোলাসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তাদের এসব আচরনের বিষয়ে একাধিকবার প্রশাসন বিভাগসহ উর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা কোনো ব্যবস্থা নেয় না। যে শ্রমিক অভিযোগ করে উল্টো তাকে প্রশাসন বিভাগে ডেকে নিয়ে লাঞ্চিতসহ চাকুরিচ্যুতি করে দেয়। আমাদের হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন বিল নিয়েও কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করলেও তারা আমাদের এসব আবেদনের কোনো গুরুত্ব দেয় না। যেসব শ্রমিক এসব দাবীর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে বিনা কারণে বরখাস্ত করে। পরে এক সময় তাদেরকে চাকুরিচ্যুতি করে।

এসব বিষয়ে মানব সম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক হাসান জানান, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা অয়ৌক্তিক, মিথ্যা এবং বানোয়াট। বর্তমান পরিস্থিতিতে কি কোন শ্রমিকের গায়ে হাত তুলা যায়, উল্টো তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন রাখেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, আর এন্ড জি বিডি গার্মেন্টস লিমিটেড কারখানার মানব সম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক হাসান স্বেচ্ছায় পদত্যাগ করলে এবং কর্তৃপক্ষ সকল দাবী মেনে নিলে শ্রমিকেরা মহাসড়ক থেকে সড়ে গেলে বিকেল ৫ টায় যান চলাচল শুরু হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy