সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে। গত ২৪

2024-09-30T16:39:37+00:00
2024-09-30T16:39:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩৯ পিএম   (ভিজিট : ১০৫)
X

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় শহরের হার্ডপয়েন্টে ৬২ সেন্টিমিটার অর্থাৎ দুই ফুটেরও বেশি পানি বেড়েছে।

একই দিনে কাজিপুরের মেঘাই পয়েন্টে বেড়েছে ৬৩ সেন্টিমিটার।  

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে শহরের হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫২ মিটার।

২৪ ঘণ্টায় ৬২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার দুই দশমিক ৩৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)। রোববার এ পয়েন্টে যমুনার পানি বেড়েছে ৩৫ সেন্টিমিটার।

অপরদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২৭ মিটার। ২৪ ঘণ্টায় ৬৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার দুই দশমিক ৫৩ মিটার নিচ প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)।

রোববার এ পয়েন্টে ৫১ সেন্টিমিটার বেড়েছে।  

সিরাজগঞ্জ পানি উন্নয়ন নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান বলেন, আরও দুদিন যমুনা নদীর পানি বাড়বে। এরপর পানি বাড়ার হার কমতে পারে। আপাতত এ অঞ্চলে বন্যার কোনো শঙ্কা নেই।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy