টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আটজন।বৃহস্পতিবার রাত একটার দিকে যমুনা

2024-10-04T12:33:41+00:00
2024-10-04T15:00:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ১২:৩৩ পিএম   (ভিজিট : ১১১)
X

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আটজন। 

বৃহস্পতিবার রাত একটার দিকে যমুনা সেতু সংযোগ সড়ক অতিক্রম করে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের শোলাকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিকে এই দুর্ঘটনার পর যমুনা সেতুর সংযোগ সড়কে আজ সকাল পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নান্নু খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি বাস রাত একটার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়ক অতিক্রম করছিল। 

টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের শোলাকুড়া এলাকায় কালিহাতীর দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। আহত হন অন্তত আটজন। 

আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।মোহাম্মদ নান্নু খান আরও জানান, নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। 

লাশগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy