টঙ্গীতে অবৈধ পলিথিন কারখানা সিলগালা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীর তিলারগাতী এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও মজুদের অপরাধে একটি কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময়

2025-01-21T18:49:32+00:00
2025-01-21T18:49:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে অবৈধ পলিথিন কারখানা সিলগালা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৬:৪৯ পিএম   (ভিজিট : ২৭৮)
X

গাজীপুরের টঙ্গীর তিলারগাতী এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও মজুদের অপরাধে একটি কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় বিপুল পরিমাণ পলিথিন, পলিথিন তৈরির কাঁচামাল জব্দ এবং কারখানা মালিককে নগদ দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ দূষণ বিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর উদ্যোগে মঙ্গলবার (২১ জানুয়ারী) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। 

এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর সিনিয়র সহকারী সচিব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল  ইসলাম। 

গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরেফিন বাদল জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের অপরাধে এমএইচটি ট্রেডার্সকে নগদ দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রায় দুই টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও আনুমানিক ৫০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। 

এছাড়া কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ ঘটনায় ১টি মামলা দায়ের করা হয়েছে, অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মকবুল হোসেন, সহকারী পরিচালক মইনুল হক, পরিদর্শক নুরল আমিন প্রধান প্রমূখ উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের গাজীপুর কার্যালয়ের সার্বিক সহযোগিতায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy