ফার্মগেটে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ফার্মগেটে ফুটপাতের কালো ব্যাগে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে এমন সন্দেহে ব্যাগটিকে ঘিরে রেখেছে পুলিশ।ইতোমধ্যেই ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের

2025-02-08T15:01:59+00:00
2025-02-08T15:01:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফার্মগেটে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০১ পিএম   (ভিজিট : ২৯৫)
X

ফার্মগেটে ফুটপাতের কালো ব্যাগে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে এমন সন্দেহে ব্যাগটিকে ঘিরে রেখেছে পুলিশ। 

ইতোমধ্যেই ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের বোম ডিসপোজাল ইউনিট পাঠানো হয়েছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে আরিফ নামে এক ব্যক্তি এ তথ্য দেন।

পুলিশের সূত্রে জানা যায়, শেরেবাংলা নগর থানাধীন ফার্মগেট এলাকায় বোমা পাওয়ার খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ দ্রুত চলে আসে।

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম বলেন, বোমাসদৃশ বস্তু আছে এমন সংবাদের পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ গেছে। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। এ ছাড়াও বোম ডিসপোজাল ইউনিটও সেখানে কাজ করছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy