কদমতলী-শনির আখরায় ঢাকা-৪ আসনের প্রার্থী রবিনের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর কদমতলী, রসুলবাগ, রহমতবাগ, পাটেরবাগ, নুরপুর, শনিআখরায় লিফলেট বিতরণ করেছেন ঢাকা-৪ আসনের ধানের শীষের প্রার্থী তানভির আহমেদ রবিন।আজ

2025-11-17T20:45:22+00:00
2025-11-17T20:45:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কদমতলী-শনির আখরায় ঢাকা-৪ আসনের প্রার্থী রবিনের লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৮:৪৫ পিএম   (ভিজিট : ৭৯)
X

রাজধানীর কদমতলী, রসুলবাগ, রহমতবাগ, পাটেরবাগ, নুরপুর, শনিআখরায় লিফলেট বিতরণ করেছেন ঢাকা-৪ আসনের ধানের শীষের প্রার্থী তানভির আহমেদ রবিন। 

আজ সোমবার কদমতলী থানার ৬০নং ওয়ার্ডের জনসংযোগ করেন। ওয়ার্ডের প্রতিটি রাস্তা প্রতিটি অলিগলি ঘুরে বেরিয়েছেন। এসময় আসন্ন নির্বাচনের জন্য ভোটার ও সাধারণ মানুষের কাছে দোয়া কামনা করেন।  

বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন সাধারণ মানুষের বিভিন্ন দাবি ও সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন এবং তার সমাধানের আশ্বাস দেন। এছাড়াও তিনি এই ওয়ার্ডের  জিয়া সরণি রোড থেকে শুরু করে রসুলবাগ, রহমতবাগ, পাটেরবাগ, নুরপুর, শনিআখরা বর্ণমালা স্কুলের সামনে শেষ হয় লিফলেট বিতরণ।

এ ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন।  

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য জাফর আহমেদ, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আনোয়ার কবির, ৬০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী ইউসুফ ও সাধারণ সম্পাদক হাসান হাবিব শওকত।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy