কালিহাতীতে অবৈধভাবে বালু ও মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে সারারাত ব্যাপী অবৈধ বালু উত্তোলন ও মাটিকাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে

2025-05-02T20:48:52+00:00
2025-05-02T20:48:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে অবৈধভাবে বালু ও মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৮:৪৮ পিএম   (ভিজিট : ৯৮০)
X

টাঙ্গাইলের কালিহাতীতে সারারাত ব্যাপী অবৈধ বালু উত্তোলন ও মাটিকাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটরের ৬টি ব্যাটারি ও একটি ট্রাক জব্দ করা হয়। 

বৃহস্পতিবার সারারাত ব্যাপী সেনাবাহিনী, পুলিশ ও আনসারদের সহযোগিতায় উপজেলার যমুনা, ধলাটেংগর, কুড়িঘড়িয়া ও পাইকড়া ইউনিয়নের শিহরাইল এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলন এবং টপ সয়েল কেটে আবাদী কৃষি জমি ধ্বংসের কারণে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে কৃষি জমি বিনষ্ট করে দিনে বা রাতে কোনো প্রকার মাটি বা বালু কেটে বিক্রি করা যাবে না। উপজেলা প্রশাসন এ বিষয়ে সব সময় কড়া নজরদারি রেখেছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy