টঙ্গীতে তিতাসের অভিযানে কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

টঙ্গীর শিলমুন এলাকায় অভিযান চালিয়ে তাজ ড্রাই প্রসেস নামের একটি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস

2025-06-19T19:19:14+00:00
2025-06-19T19:19:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে তিতাসের অভিযানে কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৭:১৯ পিএম   (ভিজিট : ২৭৮)
X

টঙ্গীর শিলমুন এলাকায় অভিযান চালিয়ে তাজ ড্রাই প্রসেস নামের একটি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার দুপুরে জ্বালানি মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে অভিনযানটি পরিচালিত হয়।  

জানা যায়, টঙ্গীর শিলমুন এলাকায় কয়েকটি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির টঙ্গী জোনের কর্মকর্তারা। এসময় ওই এলাকায় তাজ ড্রাই প্রসেস নামের একটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

এছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের বিরুদ্ধে তিতাস গ্যাস আইনে মামলা দায়ের করা হয়। কারখানাটি অবৈধভাবে প্রতিমাসে ৫ লাখ টাকার মূল্যমানের গ্যাস ব্যবহার করে আসছিল।

এ সময় তিতাস গ্যাসের টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপক মেজবা-উর-রহমান, উপ-ব্যবস্থাপক গোলাম রাব্বানী, উপ-সহকারী প্রকৌশলী নাঈম হাসান, দেলোয়ার হোসেন সহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার বলেন, কারখানাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে তিতাস গ্যাস ব্যবহার করে আসছিল। অভিযানের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy